1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপ থেকে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান।

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। আর পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।

নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন আহমেদ হুসাইন। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৭৪ রান।

টার্গেট তাড়া করতে নেমে ১৭৪ রানেই অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রোহিত চান্দ। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আহমেদ হুসাইন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের জয়ের নায়ক বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেহবাগ। ১৬৮ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ভিকে বিনীতের সঙ্গে গড়েন ১৯৩ রানের জুটি। বিনীত করেন ৬৭ রান। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৩৯ রান করতে পারে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদাদ। ফলে ৭০ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর