1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

জাপানগামী ফ্লাইটে ফল-মাংস বহন নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

জাপানের নতুন কোয়ারেন্টিন ও শুল্কবিধি অনুযায়ী দেশটিতে প্রবেশের ক্ষেত্রে তাজা ফল, মাংস ও মাংসজাতীয় পণ্য বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জাপানগামী যাত্রীদের সতর্ক থাকার এবং এসব পণ্য সঙ্গে না নেওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান কর্তৃপক্ষের প্রকাশিত এক সতর্কবার্তায় বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের লাগেজে বা সঙ্গে করে এ ধরনের পণ্য বহন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, জাপানে পৌঁছানোর পর এসব পণ্য বহনের কারণে যাত্রীরা বিমানবন্দরে অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন। এতে যাত্রা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া নিয়ম অমান্য করলে বড় অঙ্কের জরিমানা এবং অন্যান্য আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।

যাত্রীদের ভ্রমণের শুরুতেই চেক-ইন ও বোর্ডিংয়ের আগে নিজেদের ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার এবং জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও জাপানগামী সব যাত্রীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর