1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি, ভূমি অফিসের নায়েবকে শোকজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) সকালে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে নায়েবের অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন তিনি। এ ঘটনায় সাত কার্যদিবসের মধ্যে নায়েব আবুল কালামকে জবাব দিতে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ ছাড়া তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁদের আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার এমন আচরণে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির মাল্টিমিডিয়া সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা তাঁদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, সরকারি সেবা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

সাংবাদিকদের দাবি, শুধু শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন ময়মনসিংহের সাংবাদিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর