1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ক্যান্টিনে নাশতা করছিলেন পুলিশ সদস্যরা, এসে দেখেন পিকআপ উধাও

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। নকল চাবি দিয়ে এক ব্যক্তি গাড়িটি স্টার্ট করে নিয়ে যান বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে হালিশহর থানার ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।

দিনদুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার পেট্রোল মোবাইল টিমের কয়েকজন সদস্য পিকআপটি জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে পার্কিং করে রাখেন। এরপর তারা পাশের একটি ক্যান্টিনে নাশতা করতে যান। দুপুর পৌনে তিনটার দিকে ফিরে এসে দেখেন, পিকআপটি সেখানে নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন পুলিশ সদস্যরা। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপটির কাছে এসে নকল চাবি দিয়ে দরজা খুলে গাড়িটি স্টার্ট করে দ্রুত নিয়ে যান।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার মোবাইল পেট্রোল টিমের সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে ক্যান্টিনে নাশতা করতে গিয়েছিলেন। এ সময় নকল চাবি ব্যবহার করে এক ব্যক্তি গাড়িটি নিয়ে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর