1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

যথেষ্ট হয়েছে, আর নয়: নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে— এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, দুপুরে মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন সরকারপ্রধান।

দুপুরে জেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তারা এমন রাজনীতি করতে চান, যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। খালখনন, শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাদের রাজনীতির লক্ষ্য।

লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন,‌ ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের প্রত্যাশা প্রতিষ্ঠা করেছে; সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।

অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের দুস্থ, অসহায় ও গরিব মানুষের অর্থ বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে। দেশের স্বার্থ ও মানুষের কল্যাণের কথা না ভেবে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এর আগে সকাল ১০টায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর