1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলের প্রচারণা ও খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী কার্যক্রম সফলভাবে সমন্বয় করে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

সেনাসমর্থিত এক-এগারোর সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর