1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

‘দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ’

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

গোপালগঞ্জ যে বাংলাদেশের অংশ না জনগণ বিশ্বাস করতে পারছে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ।

রবিবার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে, রাম দা হাতে শো ডাউন দেয়। অথচ পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। থানাশূন্য হয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি এর আগে বাংলাদেশে দেখা যায়নি। গোপালগঞ্জের এমন পরিস্থিতির তীব্র নিন্দা জানাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

শ্রমিকদের মজুরি নিয়ে তিনি বলেন, এই উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের দৈনন্দিন জীবন পরিচালনা কঠিন হয়ে পড়ছে। তাই তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার দিতেই হবে। এছাড়া চাদাবাজির কারণে শ্রমিক ও মালিকদের মধ্যে আলাদা চাপ তৈরি হচ্ছে। আমরা সামনে মজুরি বোর্ডের মিটিংয়ে এমন দাবি জানাব যাতে শ্রমিক ও শিল্প বাঁচে।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্যে দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংলাপ তৈরি হবে।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়েতের লং মার্চে জনগণের পূর্ণ সমর্থন আদায় হয়েছে। নতুন করে যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তা মোকাবিলা করতে গণভোট বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় জুলাই পরবর্তী রাজনৈতিক ঐক্য এখনো অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর