1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২ হাজার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা আগের দেয়া ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবে এখনও অনড় রয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বেলা ২টায় এ সভা শুরু হয়।

দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও আলোচনা করে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

মালিকপক্ষের প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ড মেনে নেয়নি বলেও উল্লেখ করেছেন সৈয়দ আজাদ সুবহানী। বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে এখনো দরকষাকষি চলছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার টাকা এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেয়া হয়।

বোর্ডের একজন সদস্য জানান, দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। মুলতবি হওয়া সভাটি মঙ্গলবার বেলা ২টায় আবার শুরু হয়।

মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, এই মজুরি বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর