1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল। তুরাগ থানাধীন ওই বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

মামলাসূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। সরকারি সেবা

মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতির নাম রয়েছে ২১৬ নম্বর আসামি হিসেবে। একই মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে এসব অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন বলেও সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর