1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ৷

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে রোববার (২৫ আগস্ট/২০২৪) অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। সরকারের বরাদ্দকৃত অর্থের হিসাব চাওয়ায় ৮দিন যাবত বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক, এতে বাড়ছে অভিভাবকদের ক্ষোভ। প্রধান শিক্ষকদের দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের নিকট ক্ষুব্দ অভিভাবকরা অভিযোগ দায়ের করেন।
বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয় উন্নয়নের জন্য ২লাখ ৭০হাজার টাকা বরাদ্দ হলেও সেই টাকার কোনো কাজ না করেই ভুয়া বিল-ভাউচার দিয়ে এ অর্থ আত্মাসাৎ করা হয়েছে। প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম সজ্জিতকরণ ও শিক্ষার্থীদের উপকরণ ক্রয়ের টাকায় কিছু মালামাল নিজে কিনে সিংহভাগ টাকা লুট করেছে। এছাড়াও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির অভিযোগ আনা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, পুরাতন বই শিক্ষার্থীরা জমা দিয়েছেন। তবে এসব বই পড়ে কি-হয়েছে সেটা জানি না। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে কল দিলেও রিসিভ করেন নাই। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবু তাহের সিদ্দিক জানান, প্রধান শিক্ষক সভা করে সিদ্ধান্ত নিয়েছে কাজ করেছেন। যদি কোনো কাজ না করে থাকেন সে বিষয়ে প্রধান শিক্ষক বলতে পারবেন।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে আসেন বলে নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, প্রধান শিক্ষক দুর্নীতি-অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলে কোমলমতি শিশুদের ক্ষতি হবে, শিক্ষার্থীদের লেখাপড়ায় যেনো বিঘ্ন  না ঘটে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর