1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ডিসেম্বরে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী মাসে বাংলাদেশে কেউ আসবেন না, একমাত্র শীতের আগমনই নিশ্চিত।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে। তবে এ খবর নাকচ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’ শীতের প্রস্তুতি হিসেবে সাংবাদিকদের জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন তিনি।

পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সব দেশের রাজনীতিতেই কিছু ‘পাগল’ ব্যক্তি থাকেন। এসব বক্তব্যকে গুরুত্ব না দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক ও আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

শেখ হাসিনা বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশনে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়। ভিয়েনা কনভেনশনে এ ধরনের কোনো বিধান নেই বলে সাংবাদিকের মন্তব্যের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার প্রসঙ্গ বারবার তুলে লাভ নেই। ডিসেম্বরে তিনি আসছেন না। তাঁকে ‘মূল্যহীন’ ও ‘অপ্রাসঙ্গিক’ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে হুমায়ুন কবির বলেন, তাঁকে একজন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে। তাঁর ভাষ্য, বিমানেই হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে তাঁকে আনা হবে। এটিই তাঁর দেশে ফেরার একমাত্র উপায়।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে দেশটির অবস্থান নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ভারতও বিরক্তিকর পরিস্থিতির মুখে পড়ছে বলে তাঁর মনে হয়। বিষয়টি বোঝাতে তিনি অতিথির উদাহরণ টেনে বলেন, কাউকে বাড়িতে আমন্ত্রণ জানানোর পর সেই অতিথি অনাকাঙ্ক্ষিত হয়ে উঠলেও তাঁকে বের করে দেওয়া কঠিন হতে পারে। আবার তাঁকে রেখে দেওয়াও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শেখ হাসিনাকে নিয়ে ভারত এমন পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর