1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরীপুর উপজেলা পরিবহন শ্রমিক শাখা কমিটির কর্মকর্তা মনোনয়ন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. বাপ্পি  চৌধুরী (বই), মো. রহমান আলী (মটরসাইকেল), মো. আজিজ উদ্দিন খান পাটান (বাঘ) ও মো. জাহাঙ্গীর আলম (মাইক)।

এছাড়া কার্যকরী সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে একজন, যুগ্ম সম্পাদক পদে একজন, সহ-সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, প্রচার সম্পাদক পদে একজন, কোষাধ্যক্ষ পদে দুইজন এবং দপ্তর সম্পাদক পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ফলাফল যাই হোক, সবাই তা মেনে নেবেন। তারা বলেন, আমরা সবাই শ্রমিক, সবাই ভাই ভাই। নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য অটুট থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন ঘিরে পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোটগ্রহণ চলছিল। এখনো ভোট গণনা সম্পন্ন হয়নি এবং কোনো পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর