গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার গৌরীপুরে ২০ ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলাতাপাড়া বাজারে নিহত ৩ জনের খুনিদের দৃষ্টান্ত মূলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল৷
সমাবেশে বক্তারা বলেন: বিগত ১৫ বছর ধরে কথা বলার সুযোগ পাইনি আজ স্বাধীনভাবে কথা বলতে পেরেছি৷ আমাদের কলতাপাড়া বাজারে আমাদের তিন ছাত্র ভাই খুন হয়েছে তার সাথে যারা জড়িত সেসব খুনিদের দৃষ্টান্ত মূলক বিচার করতে হবে৷ সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে ৷ সেই সাথে সারা বাংলাদেশে প্রতিটি হত্যার সাথে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ দায়ীদের দৃষ্টান্ত মূলক বিচারের রায় দেশবাসী দেখার অপেক্ষা রইছে।অন্তবর্তী সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে চেতনা সেই চেতনাকে আমরা সামনে রেখে৷ আগামী দিনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ভোটের মাধ্যমে৷ আমরা সকলকে নিয়ে মিলেমিশে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করবো৷
সমাবেশে উপস্থিত ছিলেন : ইউনিয়ন বি এন পির সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যন আহম্মেদ তায়েবুর রহমান হিরন, যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত দাস, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, যুবনেতা ও পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, ৩ নং অচিন্তপুরের চেয়ারম্যান জায়েদুর রহমান, আঃ মান্নান,মঞ্জুরুল হক বেপারী,এখলাছুর রহমান কিরন, আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, ইকবাল হাসান বিগচান প্রমুখ।