1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী 

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিবহন শ্রমিক শাখা কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রমজান আলী। শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৭৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৬৮ জন।

ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরীপুর উপজেলা পরিবহন শ্রমিক শাখা কমিটির কর্মকর্তা নির্বাচনের এ ভোটে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে রমজান আলী, কার্যকরী সভাপতি পদে নয়ন মিয়া ভুট্টু, সহ-সভাপতি পদে ফারুক ফকির, সহ-সম্পাদক পদে সাদির মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে হেলিম মিয়া এবং কোষাধ্যক্ষ পদে আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন- সম্পাদক পদে গোলাম অলিউল হাসানাত মুন্সি (অলি মুন্সি), যুগ্ম সম্পাদক পদে রানা মিয়া, প্রচার সম্পাদক পদে কাশেম মিয়া এবং দপ্তর সম্পাদক পদে আবুল কাশেম।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ফলাফল মেনে নেন। তারা বলেন, ‘আমরা শ্রমিক, সবাই ভাই ভাই।’ নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব অটুট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

নির্বাচনকে ঘিরে পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর