1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে গুম-খুন ও বিচার বহি:র্ভূত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরে ৩জন নিহতের ঘটনায় ও বিগত ১৫বছরে গুম-খুন ও বিচার বহি:র্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে মামলা দায়ের ও বিচারের দাবিতে শুক্রবার (৩০আগস্ট/২০২৪) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবান বাবুল । সঞ্চালনা করেন নাদিরুজ্জামান তারা।
প্রধান অথিতির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন আহম্মদ তায়েবুর রহমান হিরণ। বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ , গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রজব আলী সরকার, মোঃ আবুল কাশেম, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ একলাসুর রহমান কিরণ, সদস্য মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিজানুর রহমান উজ্জল, গৌরীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি,মোঃ তাজুল ইসলাম খোকন ,গৌরীপুর পৌর যুবদলের সদস্য ,মোঃ মনিরুজ্জামান পলাশ , ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, রামগোপালপুর ইউনিয়ন যুবদলেরর সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদস্য শ্যামল, আবুল কাশেম মুন্সি, মোঃ নয়ন মিয়া , মোঃ সোহেল, গৌরীপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাজন আহমেদ, হালিম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর