1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শ্রীপুরে স্মৃতি রানী হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে স্মৃতি রানী পালকে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৩ নভেম্বর/২৪) সামাজিক সংগঠন ‘আমরা গৌরীপুরবাসী’ এর উদ্যোগে পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। নিহত স্মৃতি রাণী পাল গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের সুনীল চন্দ্র পালের কন্যা।
বক্তরা বলেন, স্মৃতি রাণী পালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ১৮মাসের একটি শিশু’র মায়ের বুকের দুধ কেড়ে নিয়েছে ঘাতকরা। মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকার্য্য সম্পন্ন করার দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. ফারুক আহম্মেদ, ওবায়দুর রহমান, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আলভী, হলি সিয়াম শ্রাবণ, শ্যামল ঘোষ, আব্দুর রউফ দুদু, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার।
এ প্রসঙ্গে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নিহতের স্বামী কাব্য সরকার (২৬), তার মামা নিমাই সন্নাসী (৫৫) ও মামী বেলী সরকার (৪০)।
উল্লেখ্য যে, গাজীপুরের শ্রীপুরের বরমী কামারপাড়ায় গত সোমবার (২৮ অক্টোবর/২৪) রাতে পরিকল্পিতভাবে কুুপিয়ে-জবাই করে স্মৃতি রাণী পাল হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সুনীল চন্দ্র পাল বাদী হয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর/২৪) মামলা দায়ের করেন।
নিহতের পরিবার সূত্রে জানায়, প্রায় ৩বছর পূর্বে শ্রীপুরের কেওয়াপশ্চিমখন্ডের বাসিন্দা কেসব সরকারের পুত্র কাব্য সরকারের সঙ্গে বিবাহ হয়। দাম্পত্য জীবনে ১৮মাসের সিয়াম নামের একটি শিশু সন্তান রয়েছে। গত সোমবার রাত ৯টা ৩০মিনিটে তার মেয়ে তাকে ফোনে জানায়, কালিপূজার জন্য মেয়ের জামাতা কাব্য সরকার রাত সাড়ে ৮টায় ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়েছে। নাতি সিয়ামকে নিয়ে তার মেয়ে শুয়ে আছে। পরে রাত ১০টার দিকে কাব্য সরকার ফোনে তার শ^শুড়কে জানায় যে, স্মৃতি পালের কি যেনো হয়েছে শ্রীপুর হাসপাতালে যেতে। সেখানে তার বাবা গিয়ে দেখতে পান মেয়ের গলাকাটা নিথর দেহ হাসপাতালের বেডে পড়ে আছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা, ডান হাতের আঙ্গুলের মাঝামাঝি গভীর কাটা জখম রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর