1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের বর্ণিল প্রতিষ্ঠাবার্ষিকী

দেলোয়ার হোসেন রাজীব
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২ ডিসেম্বর/২৪) বর্ণিল শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ ও জুলাই বিপ্লব শহিদদের স্মরণ এবং গণতন্ত্রের মুক্তি ও স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে যাঁরা আত্মউৎসর্গ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও সংগঠনের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাহালুল মুনশী, শামছুজ্জামান দুর্জয়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, স্বদেশ বিচিত্রা’র স্টাফ রির্পোটার এস এম জোবায়ের হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক দৈনিক আজকের প্রভাতের প্রতিনিধি জহিরুল হুদা লিটন, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি সেলিম আল রাজ, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, কার্যকরী সদস্য, দৈনিক মানবজমিন প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোখলেছুর রহমান, এসটি বাংলা টিভি’র প্রতিনিধি আব্দুর রউফ দুদু, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি শ্যামল ঘোষ, দৈনিক সমবাংলার প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, আজকের শতাব্দীর প্রতিনিধি আশিকুর রহমান রাজিব, দৈনিক দিগন্তবাংলার প্রতিনিধি তৌহিদুল আমিন তুহিন, দৈনিক বাহাদুরের তাসাদদুল করিম, এসটিবাংলা টিভি’র ঈশ্বরগঞ্জ প্রতিনিধি শামীম আনোয়ার, কবি শামীমা খানম মীনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর