1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে স্বজনের উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবগণকে সংবর্ধনা

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৩ জুন/২০২৫) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বজন সমাবেশের কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবগণকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিতরা হলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সদস্য সচিব সুজিত কুমার দাস। স্বজনরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপঢৌকন দিয়ে অতিথিগণকে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবগঠিত কমিটির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নবগঠিত কমিটির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নবগঠিত কমিটির আহ্বায়ক আলী আকবর আনিছ। এছাড়াও বক্তব্য রাখেন ভূটিয়ারকোনো স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজনের সহসভাপতি সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, পৌর স্বজনের সাবেক সাধারণ সম্পাদক শামীম খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর