1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

যৌথবাহিনীর অভিযান, দেশীয় ৩৪ অস্ত্রসহ আটক ৪

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪টি দেশীয় রামদাসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার সকাল সাড়ে দশটার দিকে গৌরীপুর পৌর এলাকার ঘোষপাড়া সড়কে পরিত্যক্ত প্রত্যাশা যুব সংঘে অভিযান চালিয়ে এই অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, আটককৃতদের ৩৪টি ধারালো রামদাসহ সকাল ১১টার দিকে সেনাবাহিনী গৌরীপুর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

আটককৃতরা হলেন উপজেলার পূর্ব কাওরাট গ্রামের ইদ্রিস আলীর পুত্র মো. শামীম (২৯), মৃত শাহাজান মিয়ার পুত্র মো. মামুন (২৫), পশ্চিম কাউরাট গ্রামের মাজেদ আলীর পুত্র মো. মো. আফাজ এবং পৌর এলাকার রফিক মিয়ার পুত্র মো. হাবিব (১৭)। আটককৃতদের সকাল ১১টা দিকে গৌরীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর ১৪৭ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের প্রথম নির্বাচনি প্রচারণার কথা রয়েছে আজ (রোববার) দুপুর ২ টায়। অপরদিকে এ আসনে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের অনুসারীদের দাবি অনুযায়ী প্রার্থী পরিবর্তনে তাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্বাচনি প্রচারণায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শনিবার সকালে একটি আবেদনপত্র জমা দেন ইকবাল হোসেন অনুসারী নেতা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ। এতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর