1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে ছাত্রদলের ১৯ নেতাকর্মী সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার দায়ে ১৯ ছাত্রদল নেতাকে দলের সব ধরনের পদ থেকে স্থায়ী বহিষ্কার করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল ।

আজ রবিবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সভাপতি নুরুজ্জমান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা ১৯ ছাত্রদল নেতাকে দলের সব ধরনের পদ থেকে স্থায়ী বহিষ্কার করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল । সকল পদ থেকে গৌরীপুরের ১৯ নেতাকে স্থায়ী বহিষ্কার করলো ছাত্রদল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের অধিনস্থ গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্মা-আহ্বায়ক মোঃ রিপন মিয়া, ছাত্রদল নেতা অন্তর সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আল আমিন, যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম (পিয়াস), যুগ্ম-আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম উদয়, শ্যামগঞ্জ ফাজিল মাদরাসা ছাত্রদলের সভাপতি উজ্জল, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি রেজাউল, ১নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, ৩নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরছালিন, ৪নং মাওহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম ফকির, ৫নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ কায়সার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বোরহান, ৯নং ভাংনামারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রিয়াদ, ১০নং সিধলা ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোহাম্মদ ফয়সাল তালুকদার, ছাত্রদল কর্মী এ এইচ পিয়াস, ছাত্রদল কর্মী রাহাত জাহান মুনকে প্রাথমিক পদ সহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আরো কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পরবর্তীতে বহিষ্কার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর