
১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী পরিবর্তন, মনোনয়নবঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ও মহিলা সমাবেশে হামলার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন তার সর্মথকবৃন্দ।
বুধবার (২৬ নভেম্বর) রাতে ‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে গৌরীপুর পৌর শহরের কৃষ্ণচূড়া চত্তর এলাকায় স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করেন হিরণের অনুসারীরা। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের ধানের শীষের প্রার্থী মনোনয়ন পাওয়ার পর একদিন এসেছিলেন গৌরীপুরে। সেদিন আমাদের মা-বোনদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমাদের মা- বোনদের ওপর যে হামলা চালিয়েছেন, আপনি কোনো দিন গৌরীপুরের মা-বোনদের কাছে যেতে পারবেন না। হিরণসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মনোনয়ন পরিবর্তনের দাবি জানাই । আরও বলেন,ঢাকা থেকে আমাদের কয়েকটি টিম গোপনে ময়মনসিংহের গৌরীপুরে প্রবেশ করেছে। সবাই চিন্তামুক্ত থাকবেন, অচিরেই একটা সুখবর আসবে ইনশাআল্লাহ। যে পর্যন্ত হিরণ মনোনয়ন ফিরে না পাবে ততদিন আমাদের আন্দোলন চলবে এবং হিরণের নারী সমাবেশে হামলার সুষ্ঠু দলীয় তদন্তপূর্বক বিচারের দাবিও জানান
সমাবেশে উপস্থিত ছিলেন,গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার সহ প্রমুক।