1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে স্বজনসহ ৭১জন পেলো শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড!

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর/২৫) ২০২০ থেকে ২০২৪ সালের শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্ত ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের ১৮জনসহ ময়মনসিংহ বিভাগে কাবের শাপলা অ্যাওয়ার্ড ৪২৩জন ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড ১৪০জনের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল স্কাউট কাবদের রাষ্ট্রীয় সর্বোচ্চ এ সম্মানা প্রদান করেন।
স্কাউটের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক হওয়ার অঙ্গিকারে স্কাউট কাবদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে স্কাউটের সর্বোচ্চ পদক ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনের কন্যা রিফাহ তাসনিয়া তরী। স্বজন তাহমিন ইসলাম আদিব, আমিনা সাদাফ তাশমি, কাশফিয়া জাহান তৃপ্তি, তায়িবাহ তাবাসুসম মৌ, মো. রেজুয়ান, ইয়ামিন আরাফাত জেসান, তরিকুল ইসলাম সাইফ, মোছা. নিলিমা, মো. ইয়াছীন আরাফাত লামীম, মো. ইয়াসিন আরাফাত সাঈম, মোছা. সুমাইয়া আক্তার, ইভা আক্তার মানহা, গাউছিয়া নুসরাত আদিবা, পূর্ণিমা চৌধুরী পড়শী, ফাতিমা আক্তার ইজমা, স্নিগ্ধা ভৌমিক, তফসিকুল হাসান মাহিম, নুশরাত জাহান বুশরা, আসমাউল হুসনা আনিকা, স্বর্গদীপ সরকার, ফারিজা জান্নাত তমা। প্রেসিডেন্ট’র অ্যাওয়ার্ড পেয়েছে স্বজন ফারহান আফতার তাইফসহ ৪জন। ৫বছরে গৌরীপুরে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে ৬০জন ও প্রেসিডেন্ট’র অ্যাওয়ার্ড ১১জন। এরমধ্য শুধুমাত্র চন্দপাড়া মুক্তস্কাউট গ্রুপে পায় ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ ৩৮জন ও প্রেসিডেন্ট’র অ্যাওয়াড ৮জন।
অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, স্কাউটস্ ময়মনসিংহের আঞ্চলিক কমিশনার মো. নজরুল ইসলাম, সম্পাদক মো. হাসান মাসুদ, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, উপ-পরিচালক অলক চক্রবর্ত্তী, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার মাহবুবুর রহমান প্রমুখ। ২০২০-২০২৪ সনে শাপলা অ্যাওয়ার্ড অর্জন করে ময়মনসিংহে ২০১জন, নেত্রকোণায় ১৯জন, জামালপুরে ১৫৩জন, শেরপুরে ৫০জন আর রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন ময়মনসিংহে ৭৪জন, নেত্রকোণায় ২৭জন, জামালপুরে ৩৬জন, শেরপুরে ৩জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর