1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে গুণীজনদের সংবর্ধনা দিল সাংবাদিক ঐক্য ফোরাম

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্থানীয় পনেরোজন গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে যাঁদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে- বিশিষ্ট চক্ষু চিকিৎসক একেএম মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হান্নান, জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান, জুবায়ের আহমেদ এর পরিবার, বিশিষ্ট লেখক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিক কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক মো. রইছ উদ্দিন, হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, হারুন মিয়া।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারি আবু ইউসুফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু, এস এম দুলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান আলী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, এনসিপির ময়মনসিংহ জেলা শাখার সদস্য তারিক হোসেন, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ূন কবির, সাংবাদিক কামাল উদ্দিন, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, শহীদ যুবায়ের পিতা আনোয়ার হোসেন, শহীদ বিপ্লবের পিতা বাবুল মিয়া, শহীদ রাকিবের পিতা আব্দলু হালিম, হারুন পাঠাগারের স্বত্বাধিকারী হারুণ মিয়া প্রমুখ।

সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠান।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর