
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে বৃহস্পতিবার বর্ষসেরা গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে। জুলাই আন্দোলনে শহীদ গৌরীপুরের রাকিব, বিপ্লব ও জুবায়েরসহ জুলাইযোদ্ধাদের নিয়ে দৈনিক যুগান্তরে ১১টি মানবিক প্রতিবেদন, কোটি টাকার রেলপথে একদিনও ট্রেন চলেনি, গৌরীপুরে শতকোটি টাকার খাল ভূমি দস্যুদের দখলে, সোলার প্যানেল প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাট, কোটি টাকার সড়কে অচলাবস্থাসহ দুর্নীতি নিয়ে ২৭টি প্রতিবেদন, আলু থেকে পচনশীল পলিথিন উদ্ভাবন, বেগুন গাছে টমেটো এবং ঢ্যাঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ শিরোনামে ৩টি উদ্ভাবনী সংবাদ দেশজুড়ে আলোচিত হয়। এ জন্য তাঁকে সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয়পর্বে এ সম্মাননা তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল। এছাড়াও ২০২৫’এ গৌরবময় মহান মুক্তিযুদ্ধ বিশেষ প্রতিবেদনে ঠাঁই করে নেয় ‘যে আকাঙ্খা নিয়ে যুদ্ধ করি পাঁচ দশকেও তা পূর্ণ হয়নি, ‘পানি পানি বলে চিৎকার করা হাতেমের গলা কাটে ইদ্রিছ’ শিরোনামে সংবাদ আলোচিত হয়ে। মানবিক প্রতিবেদনে উঠে আসে জুলাইযোদ্ধাদের নিয়ে ‘বাবা ডাক শোনা হল না শহীদ রাকিবের,’ ‘আমার পুত নাই আছে শুধু ছবি’, ‘দেশে ১ম কারফিউ ভেঙে তিন শহিদ’, ‘আন্দোলনে আহত মোশাররফকে নেওয়া হলো থাইল্যান্ডে,’ ‘দুই পায়ে গুলিবিদ্ধ মোশারফের চিকিৎসা চলছে ব্যাংককে,’ ’শহিদ রাকিবের নবজাতক কন্যার পাশে ডিসি,’ ‘শহিদ রাকিব মেয়েকে জুলাই বিপ্লব খচিত লকেট উপহার,’ আর অনিয়ম দুর্নীতিতে ঠাঁই করে নেয় ‘গৌরীপুরে মৃত গ্রাহকদের পল্লী বিদ্যুতের উকিল নোটিশ’, ‘গরিবের চালে ধনীর থাবা, সড়ক কার্পেটিংয়ের পরেই ধস, শত কোটি টাকার সড়কে জনদুর্ভোগ। এ ছাড়াও গুণীজন সম্মাননা দেয়া হয় নিজগ্রামে চক্ষু হাসপাতাল লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসাসেবা দেয়ায় ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা স্বাধীনতাপদক প্রাপ্ত চিকিৎসক ডা. একেএম মুকতাদির, বিনামুল্যে চিকিৎসা দিয়ে গরীবের ডাক্তারখ্যাত ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), ৭১’র রণাঙ্গণের দু:সাহসিক বীরত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জুলাইযোদ্ধা শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তার শ্বশুড় সাহাব উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের পক্ষের তার বাবা বাবুল মিয়া, শহীদ জুবায়ের আহমেদের পক্ষে তার বাবা আনোয়ার উদ্দিন ক্রেস্ট গ্রহণ করেন, সাংবাদিকতা বিশিষ্ট লেখক সাংবাদিক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, সংগীতে গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, ও চায়ের দোকানে পাঠাগার করে দেশজুড়ে আলোচিত সফল যুবক হারুন মিয়াকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মণ্ডল, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ূন কবির, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভঅপতি রায়হান উদ্দিন সরকার, আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জুলাই শহীদ জুবায়ের আহমেদের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা বাবুল মিয়া, শহীদ রাকিবের শ্বশুর সাহাব উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, হারুন পাঠাগারে পরিচালক মো. হারুন মিয়া , শামীম হোসেন আলভী মানবজমিন গৌরীপুর প্রতিনিধি স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।