1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শাহবাগে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকার শাহবাগে সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৭ ফেব্রুয়ারি/২৬) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। হাতেম আলী সড়কস্থ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সংস্কৃতি সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মোখলেছুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি আব্দুল কাদিও, সেলিম আল রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু প্রমুখ। বক্তারা বলেন, দেশবাসী দেখেছে অতি উৎসাহী পুলিশ সদস্যরা কিভাবে সাংবাদিকদের ওপর হামলা করেছে। যুগান্তরের মাল্টিমিডিয়া সাংবাদিককে ল্যাং মারা গেছে। অথচ সেই পুলিশের শরীরে এখনো এই বাহিনীর পোষাক রয়েছে। নির্লজ্জ, কতটুকু হলে এটা সম্ভব! অবিলম্বে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর