1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী ও পৌর বিএনপির উদ্যোগে কালিপুর মধ্যম তরফের সূর্যবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ। সভা সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুক্তা, বিএনপি নেতা লিংকন ও ফারুক আহাম্মেদ। এছাড়াও সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন, যুবদল নেতা সেলিম, শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়, যা স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর