1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শুদ্ধ শব্দের অভিযান, ভাষা হবে বেগবান’ স্লোগানে বৃহস্পতিবার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (১৯ ফেব্রুয়ারি/২৬) ‘শুদ্ধ শব্দ উৎসব’ অনুষ্ঠিত হয়। উৎসবে প্রদর্শন করা হয় রক্তে অর্জিত মাতৃভাষার বানানের শুদ্ধতা রক্ষা ও চর্চা আমাদের অঙ্গীকার। বাংলা আমাদের গর্বের মাতৃভাষা। এ ভাষা ব্যবহারে অশুদ্ধ, বিকৃত, ভুল এবং বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। ভাষার শুদ্ধ ব্যবহারই হবে, সালাম, রফিকসহ ভাষা শহিদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন বিষয়ে প্লে-কার্ড প্রদর্শন করা হয়। এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, ভাষার শুদ্ধতার মধ্যদিয়ে আমরা শহিদের স্মরণ করছি। শুদ্ধ উচ্চারণ, বানান ও বাস্তবায়ন খুব জরুরী প্রয়োজন। স্বজনরা সেই কাজটা করছে। আগামী দিনে এ কর্মসূচী বৃহৎ আকারে করলে সেখানেও আমাদের সহযোগিতা থাকবে। এ আয়োজন অত্যন্ত চমৎকার ও ব্যতিক্রমী। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন বলেন, এ শুদ্ধ শব্দ উৎসবের মর্মকথা সবাইকে উপলব্ধি করতে হবে। শিক্ষার্থীদের এ শুদ্ধতা খুব প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেল নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজান কমল কুমার রায়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, সাংবাদিক মো. কামাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান প্রমুখ। এ উৎসবে যোগ দেয় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বীরঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুল, মিরিকপুর মডেল হাইস্কুল, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়ীদের মাঝে ২১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর