1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১২ সাংবাদিককে হুমকি, গৌরীপুর থানায় অভিযোগ

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে ‘আমার দেশ’ নাম ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ১২ জন সাংবাদিককে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) অভিযোগটি দায়ের করেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তদন্ত কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ফেসবুক আইডির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগকৃত পোস্টটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উক্ত আইডি থেকে একটি বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। সেখানে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি  আমার দেশ-এর নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছেন। ওই আইডি থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শেয়ার করা ছাড়াও এক দলিল লেখককে সাময়িক বরখাস্তের ঘটনায় তার পক্ষে অবস্থান নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মানহানির ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এমনকি আইডিটি থেকে অশ্লীল ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগও রয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও ঠিকানা শনাক্তে একটি গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হুমকিপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—মানবজমিনের শামীম হোসেন আলভী,
দৈনিক কালবেলার রাকিবুল ইসলাম, মানবকণ্ঠের ওবায়দুর রহমান, গণকণ্ঠের সুমন, বাংলাদেশের আলোর আব্দুর রউফ দুদু, প্রতিদিনের বাংলাদেশের শামীম আনোয়ার, ডেইলি ইন্ডাস্ট্রির ফারুক আহমেদ, জনতার শেখ মো. বিপ্লব, সময়ের কণ্ঠস্বরের হলি সিয়াম শ্রাবণ, আলোকিত সকালের আব্দুল কাদির এবং আজকের পত্রিকার আরিফ আহমেদ।
ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর