1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে শহীদ বিপ্লবের বোনদের পড়াশোনা দায়িত্ব নিল চেয়ারম্যান, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায়  মা

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত বিপ্লব হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম।

মঙ্গলবার দুপুরে বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এসময় বিপ্লবের স্কুল পড়–য়া দুই বোনের পড়াশোনার খরচ চালিয়ে নেয়ার ঘোষণাও দেন তিনি।

বিপ্লব হাসান উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামের বাবুল মিয়ার ছেলে। গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিপ্লব হাসান।

বিপ্লব হাসান ডৌহখলা ইউনিয়নের মোজাফর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বিপ্লব সবার বড়। দুই বোনের মধ্যে ফারজানা আক্তার বাবলী গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি ও জান্নাতুল ফেরদৌস কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে।

বিপ্লবের বাবা বাবুল মিয়া ওয়ার্কশপ চালাতেন। কয়েক বছর আগে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ যোগানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় কৃষাণী মিলে চাকরি নেন বিপ্লব। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে সহিংসতায় বিপ্লব নিহত পর তাঁর পরিবারটি অভাব-অনপনে পড়ে যায়।

ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, বিপ্লবের পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবা অসুস্থ মানুষ। সংসারের হাল ধরতে সে পড়াশোনার পাশাপাশি একটি মিলে চাকির করতো। তার মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। দুই বোনের পড়াশোনার বন্ধের উপক্রম হয়। আমি দুই বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। পাশাপাশি প্রশাসন ও হৃদয়বানদের প্রতি সহযোগিতার আহ্বান জানাচ্ছি পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।

বিপ্লবের মা বিলকিস আক্তার বলেন, বিপ্লব ছিল আমার একমাত্র ছেলে। আমার পরিবারেও একমাত্র আয়ের উৎস্য। আমি ছেলের হত্যার বিচার চাই। আমাদের চেয়ারম্যান সাহেব দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নেয়ার প্রতিশ্রæতি দিয়েছে,  এটা স্বস্তির বিষয়। তবে সংসারটা আমি চালাবো কিভাবে এই চিন্তায় আছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর