1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুর পুলিশের বিশেষ অভিযানে মহিলা গ্রেপ্তার; ইয়াবার মূল্য প্রায় ১৮ লাখ টাকা!

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) রাতে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই মহসিন হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ঢাকা গামী বিজয় এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিলে রেল স্টেশনের দক্ষিণে সুজিত স্টোরের সামনে তাকে আটক করা হয়।
আটক নাছিমা আক্তার উপজেলার নতুন বাজার এলাকার মৃত আজিজ সদার্রের মেয়ে। পরে তার সঙ্গে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের প্যাকেটে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানার কামরুল হাসান (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, গৌরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স৷ ###
শামীম হোসেন
০১৬২০-৬৪৬৪৮৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর