
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার ৮ ই মার্চ গৌরীপুর উপজেলা প্রাঙ্গণে সামনে রাস্তায় রেলি পরবর্তীতে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ নারীর সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব না৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা। তিনি বলেন, নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বক্তব্যে আরোও বলেন, নেপোলিয়ন বলেছিলেন তোমরা একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব৷
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ ও সদস্য সচিব হাফেজ আজিজুল হক ,গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রা কর্মীবৃন্দ৷
অনুষ্ঠানে নারীর অধিকার, সমতা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয় এবং নারী জাগরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়