1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে ৫০ হাজার লিটার পেট্রোল উধাওয়ের ঘটনায় উপজেলা বিএনপি সদস্য সচিব বহিষ্কার

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোলের হিসাব গরমিল ও অনিয়মের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ এপ্রিল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আখতারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত সোয়াদ ফিলিং স্টেশনে সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চলমান জ্বালানি সংকট পরিস্থিতিতে স্টেশনটির তেল মজুদ ও সরবরাহের হিসাব যাচাই করে দেখা যায়, মোট সরবরাহের পরিমাণ প্রায় ৫৮ হাজার ৫০০ লিটার। তবে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত মাত্র ৯ হাজার লিটার পেট্রোল গ্রহণের কথা স্বীকার করেন।
এতে সরকারি হিসাব ও বাস্তব মজুদের মধ্যে প্রায় ৫০ হাজার লিটারের গরমিল ধরা পড়ে, যা নিয়ে তেল সরবরাহে অনিয়ম, গোপন মজুদ বা অবৈধ বাণিজ্যের আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরে ঘটনাস্থলেই বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয় এবং ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি নিয়ে গৌরীপুর উপজেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর