1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন বাবুল!

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহমান বাবুলকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত ‘সোয়াদ ফিলিং স্টেশন’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফিলিং স্টেশনের জ্বালানি মজুদ ও সরবরাহের হিসাব যাচাই করে প্রায় ৫৮ হাজার ৫০০ লিটার তেল সরবরাহের তথ্য পাওয়া যায়। তবে স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত মাত্র ৯ হাজার লিটার পেট্রোল গ্রহণের কথা স্বীকার করেন। এতে প্রায় ৫০ হাজার লিটার তেলের গরমিল ধরা পড়ে।
এ ঘটনায় তেল সরবরাহে অনিয়ম, গোপন মজুদ বা অবৈধ বাণিজ্যের আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পরে ঘটনাস্থলেই বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয় এবং ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাত (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বহিষ্কৃত আজিজুল হক ওই ফিলিং স্টেশনের মালিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর