1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে বর্ষসেরা পাঠক সম্মাননা

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে সোমবার (২৫ মে/২৬) স্বজন সমাবেশ কার্যালয়ে বর্ষসেরা ৪৫জন পাঠককে সম্মাননা প্রদান করা হয়। এক বছরে ৫২টি বই পড়ে সেরা পাঠক নির্বাচিত হন সামিরা আক্তার, ৪৮টি বই পড়ার জন্য মাহমুদা আক্তার লিলি ও ৪৫টি বইপড়ার জন্য মালিহা মেহনাজ রিমা শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হন। সর্বনিম্ন ৩০টি বইপড়ে বইয়ের পাঠক মূল্যায়ন বিবেচনায় এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের রম্য লেখক সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাস রানা। তিনি বলেন, বই-বই আর বইয়েই হলো মানুষের প্রকৃত বন্ধু। বই পড়তে, বই পড়ায় অন্যদেরকেও উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া। সঞ্চালনা করেন আশিকুর রহমান রাজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক ফারুক আহম্মেদ, শামীম আনোয়ার, হুমায়ুন কবীর সুমন, সেরা পাঠক মেহের আফরোজ, রমজানুর আহমেদ নাজিম প্রমুখ।
সেরা পাঠক সম্মাননা পেয়েছেন সামিরা আক্তার, মাহমুদা আক্তার লিলি, মালিহা মেহনাজ রিমা, শরিফুল ইসলাম আসিফ, হুমায়রা তাবাচ্ছুম আরাবী, মারজান আক্তার মিলি, সোনিয়া আফরিন শাপলা, নিধি, খাতিজাতুল সাদিয়া হুমায়রা রওনক তোড়া, জান্নাতুল ফেরদৌস, সেজুতি আক্তার, সুজানা রহমান, ইতি, আনিশা, রুখসানা আক্তার, তাহসিন ইসলাম, রিতু আক্তার, জাহিদ হাসান লিখন, রিয়া আক্তার, অন্তরা দাস, মৃত্তিকা রহমান মিঠি, বিজয়, তানজিত হাসান সৌরভ, ইন্তি, রমজানুর আহমেদ নাজিম, ফায়িজা আক্তার, জৌতি, অরিন, শিলা, তুলি, মরিয়ম পূর্ণ, মুসকান, শিমুল আহমেদ, সাদমান, শাহরিয়ার ফাহিম, উপমা, জাহিদ হাসান, ফেরদৌস আহমেদ, চায়না রাণী সরকার, জান্নাত মাহী, হাবিবা আক্তার, আফরোজা আক্তার, রাফিয়া ইসলাম, ইসরাত জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর