1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৪০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এনামুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তার ওপর এ হামলা চালানো হয়। এ ঘটনায় এনামুল হক গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মোস্তাদুল জানান, আমরা ধানের শীষের নির্বাচন করেছি। এনামুলের ভাই আরিফুল হক নিজেই এমপি প্রার্থী ছিলেন। আলিমুলের সাথে জগড়া হয় এনামুল হস্তক্ষেপ করে মারামারি করা অবস্থায় তার মাথায় আাগত লাগে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় একদল লোক ধারালো দা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকদের বসতবাড়িতে হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করলে প্রতিবাদ জানানোয় এনামুল হকসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে এনামুল হক গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের মধ্যে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এ ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তাকে শ্লীলতাহানির শিকার করার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি একটি স্যুটকেস ভেঙে ব্যবসা ও বিদেশ থেকে পাঠানো মোট ৮ লাখ ১৯ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত এনামুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে গঙ্গাশ্রম এলাকার আতিকুল ইসলাম, মোস্তাদুল, এমদাদুল, দুলাল, রফিক, দিগন্ত, সজিব মিয়া, আনজুরা বেগমসহ আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তিকে।
এ বিষয়ে মোস্তাদুল জানান, আমরা ধানের শীষের নির্বাচন করেছি। এনামুলের ভাই আরিফুল হক নিজেই এমপি প্রার্থী ছিলেন। আলিমুলের সাথে জগড়া হয় এনামুল হস্তক্ষেপ করে মারামারি করা অবস্থায় তার মাথায় আাগত লাগে।
অভিযোগকারী এনামুল হক দাবি করেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করায় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর