1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় গৌরীপুরের যুবক নিহত

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত
Oplus_16908288

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফারুক ইসলাম (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় আজ সোমবার (১ জুন/ ২৬) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত ফারুক ইসলামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। ফারুক ইসলামের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন ফারুক ইসলাম। সর্বশেষ তিন বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। প্রবাসে থাকার পাশাপাশি তিনি এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও ভূমিকা রাখতেন। নিজের মেজো ছেলে মাহফুজুর রহমান ও দুই ভাতিজাসহ এলাকার বেশ কয়েকজন মানুষকে তিনি সৌদি আরবে নিয়ে গেছেন।
আজ দুপুরে গুঁজিখা গ্রামে গিয়ে দেখা যায়, ফারুক ইসলামের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। স্বজনদের আকস্মিক এই মৃত্যুতে পরিবারটিতে চলছে মাতম।

ফারুক ইসলামের প্রতিবেশী চাচা আব্দুর রাজ্জাক বলেন, ফারুক অত্যন্ত বিনয়ী ও পরোপকারী প্রকৃতির মানুষ ছিলেন। ছুটিতে দেশে আসলে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করতেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে পড়েছে।
স্বজনেরা জানিয়েছেন, ফারুক ইসলামের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তাঁরা###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর