1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

নাসির উদ্দীন রুমন কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৬ বার পঠিত
oplus_0

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ময়মনসিংহের গৌরীপুরের শাহ নাসির উদ্দীন রুমন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তিনি গৌরীপুরের বাসিন্দা ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলির স্বামী।

রোববার (৭ জুন) বিকেলে গৌরীপুর পৌর শহরের পুরাতন ঝলমল সিনেমা হলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি উত্তর বাজার মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিপুর মোড়ে গিয়ে শেষ হয়। গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের অগ্রভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় আকারের ছবি বহন করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দীন রুমনের ছবিসহ ভ্যানগাড়ি শোভাযাত্রায় অংশ নেয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

মিছিল পরবর্তী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিলটনের সভাপতিত্বে এবং মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক নেতা মাঈনুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরুজ্জামান সোহেল, যুবদল নেতা সাইফুল বাছিত সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, সদস্য মজিবুর রহমান, তাজউদ্দীন ভুট্টো, উসমান গণি তান্না, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটিতে গৌরীপুরের একজন নেতার গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া স্থানীয় রাজনীতির জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর