1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, পুরাতন ব্রিজ রেখেই সড়ক নির্মাণ

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩২ বার পঠিত
Oplus_16908288

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল নদীরপাড় মোড় থেকে বিশ্বনাথপুর পর্যন্ত নির্মাণাধীন সড়কে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ব্রিজ অক্ষত রেখেই রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া রোডের পুম্বাইল এলাকা থেকে আমতলী মোড় পর্যন্ত সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক সংস্কার কাজে প্রথম শ্রেণির ইটের খোয়া বা পিকেটের খোয়ার পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রকল্প এলাকায় কোনো প্রকল্প পরিচিতি বোর্ড (প্রজেক্ট প্রোফাইল) পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান , পুম্বাইল নদীরপাড় মোড় থেকে বিশ্বনাথপুর পর্যন্ত সড়কটি এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু রাস্তার মাঝামাঝি থাকা পুরাতন ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ না করে আগের অবস্থাতেই রেখে সড়কের কাজ করা হচ্ছে। এতে ভবিষ্যতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, ২০২৩ সালে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় স্বর্ণা ব্রিকস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মূল ঠিকাদার এলাকা ত্যাগ করলে দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। পরে স্থানীয় মনিরুজ্জামান ও আজিজুল ফকির সাব-ঠিকাদার হিসেবে কাজটি পরিচালনা করছেন।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং পুরাতন ব্রিজ অক্ষত রেখে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, এই সড়কের ব্রিজ বা কালভার্ট নির্মাণের জন্য কোনো বরাদ্দ নেই। বাইরে থেকে ইটের খোয়া আনারও কোনো বরাদ্দ নেই। রাস্তার বিদ্যমান উপকরণ ব্যবহার করেই কাজ সম্পন্ন করতে হবে।
তবে স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কে মানসম্মত কাজ নিশ্চিত করতে হলে পুরাতন ব্রিজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজে গুণগত মান বজায় রাখা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর