1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত
Oplus_16908288

রাজনৈতিক দল ও সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ।

​গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অংশ নেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মসূচিটি শুক্রবার অনুষ্ঠিত হলেও তা স্থানীয়ভাবে গোপন ছিল। তবে শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দলীয় পতাকা সহকারে ঝটিকা মিছিলটি মহাসড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করছে এবং নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

​নিষেধাজ্ঞার পর স্থানীয় পর্যায়ে দলটির এমন আকস্মিক কর্মসূচি নিয়ে উপজেলার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর