1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের ৩বগি গৌরীপুরে লাইনচ্যূত!

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে বুধবার (২৪জুন/২৬) রাত ১০টা ৪৪ মিনিটে আউটার সিগন্যালে লাইনচ্যূত হওয়ার ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা নামতে গিয়ে লাফালাফি করে ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শিশু বাচ্চার অবস্থা আশংকাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-গৌরীপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও গৌরীপুর-শালিহর সড়কের ক্রসিং পয়েন্টে ট্রেন দুর্ঘটনা ঘটনায় সড়কপথও বন্ধ রয়েছে।
ট্রেনের পরিচালক মাসুদ মিয়া জানান, আন্ত:নগর বিজয় এক্সপ্রেসটি গৌরীপুর জংশনে রাত ১০টা ২২টা মিনিটে প্রবেশ। করে ট্রেনটি ১০ টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ছাড়ার মাত্র ২মিনিটের মধ্যেই ট্রেনের পিছনের ৩টি বগি লাইচ্যূত হয়। ট্রেনের গতিও কমল ছিলো। চালকও বিষয়টি বুঝতে পারে, দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন বন্ধ হওয়ায় ক্ষতি কম হয়েছে।
তিনি আরও জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তা এই মুর্হূতে বলতে পারবো না। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
ট্রেনের যাত্রী জামালপুরের আশরাফুল ইসলামের পুত্র ইফতেখার ইসলাম জানান, ট্রেনটির দুর্ঘটনা কবলিত শেষে ৩টি বগির দ্বিতীয় বগিতে ছিলাম। সবাই মালামাল আর কেউ জীবন নিয়ে লাফ দেয়। একই এলাকার নেওয়াজ আলী জানান, পিছনের বগি থেকে লাফ দিতে নামতে গিয়ে ঝাঁকিতে ৭-৮জন আহত হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা খারাপ ছিলো। স্বজনরা বলেছে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাবে।
গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ট্রেনটি দুর্ঘটনার সাথে সাথে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার ও মালামাল যেনো হারিয়ে না যায়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়।

দুর্ঘটনা কবলিত শেষে ৩টি বগির দ্বিতীয় বগিতে ছিলাম। সবাই মালামাল আর কেউ জীবন নিয়ে লাফ দেয়। একই এলাকার নেওয়াজ আলী জানান, পিছনের বগি থেকে লাফ দিতে নামতে গিয়ে ঝাঁকিতে ৭-৮জন আহত হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা খারাপ ছিলো। স্বজনরা বলেছে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাবে।
গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ট্রেনটি দুর্ঘটনার সাথে সাথে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার ও মালামাল যেনো হারিয়ে না যায়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর