1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে কাদের খপ্পরে নি:স্ব অসহায় মানুষ লিবিয়ার জেলখানায়

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

গ্রামে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো মোখলেছুর রহমান। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া ভাষাবদ্ধ গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র। একই গ্রামের কাদের প্রতিমাসে দেড় লাখ টাকা বেতনে গ্রীসে চাকুরি দেয়ার কথা মোখলেছের নিকট থেকে নিজের নামে সাফকাওলা লিখে দেন ৩৩শতাংশ জমি ও নগদ ৫লাখ টাকা। প্রথমে সৌদি আরবে গিয়ে ওমরা হজ¦ করানোর পর নিয়ে যায় লিবিয়ায় সেখানে নির্মমনির্যাতন আর জেলকেটে বাড়ি ফেরেন তিনি। জুলাইযোদ্ধা ইমরান হাসান লাদেন, মোস্তাকিম হাসান, দীন ইসলাম, মামুন মিয়া, আশরাফুল আলম উজ্জ্বল লিবিয়ার জেলখানায় নির্যাতনের শিকার হচ্ছে। এই কাদেরের খপ্পরে পড়ে জেলখানায় অমানসিক নির্যাতনে শিকার হচ্ছে আরো অনেকেই। রোববার (২৮জুন/) লিবিয়ার জেলখানা থেকে মুক্তি পেয়েছে নির্যাতনে চিত্র তুলে ধরেন মোখলেছুর রহমান।
মোখলেছুর রহমান জানায়, তিনি বাড়িতে কৃষি কাজ করতেন। তখন আব্দুল কাদের জানায় গ্রীসে তার ছেলে নাঈম রয়েছে। সেখানে স্ট্রবেরি বাগানে কাজ করলে প্রতিমাসে ১লাখ ৫০হাজার টাকা বেতন পাবেন। এই স্বপ্ন পূরণ করতে তিনি ইউরোপে যেতে রাজি হন। চুক্তি অনুযায়ী ২০লাখ টাকার মধ্যে নগদ দেন ৫লাখ টাকা আর নিজের ১৫লাখ টাকা মূল্যের ৩৩শতাংশ জমি সাফকাওলা তাকে লিখে দেন। এ চুক্তিতেই সে এ বছরের ২ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রথমে সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাকে ওমরা হজ¦ করানো হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। এরপরে তাকে আটক করে লিবিয়ার সেনাবাহিনী। প্রথমে ৩দিন একটি ছোট্ট বন্দিশালায় ১৪জনকে আটকে রাখে। সেই ঘরটি এতোই ছোট ছিলো যে তারা ৩দিন দাঁড়িয়েই কাটাতে হয়। তাদেরকে তখন কোনো খাবারও দেয়া হয়নি। সেই বন্দিশালার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মোখলেছুর রহমান। এরপরে নেয়া হয় লিবিয়ার বেদা জেলখানায় সেখানে বন্দি থাকতে হয় ২৭দিন। খাবার হিসাবে সকালে ৫০গ্রাম ওজনের একটি পাউরুটি আর রাতে দেয়া হতো অল্প পাস্তা। পানিও দেয়া হয়নি। এ জেলখানায় সকালে-বিকেলে চলতো নিয়মিত নির্যাতন। হাতে-পায়ে ধরেও তারা রেহায় পায়নি। এ জেলায় বাংলাদেশি ২শ’র উপরে বন্দি রয়েছে। এরপরে তাকে নেয়া হয় গাম্ভোজা জেলখানায়। সেখানেও চলে নির্যাতন। এ জেলখানায় গিয়ে দেখেন বাংলাদেশি বন্দি প্রায় হাজারো হবে। এ নির্যাতন ও জেলাখানার ঘটনা কাদের ও ছেলেকে জানালেও তাকে মুক্ত করতে কোনো উদ্যোগ নেয়নি।

অবশেষে আমি জেলের মাধ্যে অন্য লোকদেরকে সহায়তায় একজন দালালের সাথে কথা বলি তারপর দালাল বলেছিল ২ লক্ষ টাকা দিলে সে বিমানের টিকেট কেটে বৈধভাবে বাংলাদেশে পাঠাতে পারবে। এবং তারা আমাকে জেলের মধ্য থেকে বাংলাদেশে আমার ছেলের সাথে কথা বলার সুযোগ দেয় আমি আমার ছেলেকে বলে টাকা পাঠানোর জন্য সে ২ লক্ষ টাকা দালালের একাউন্ট নাম্বারে পাঠায় এবং দালাল আমাকে ২০ জুন শনিবার মিশর পাঠায়। মিশর বিমানবন্দরে ১৮ ঘন্টা পর বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় এবং পরদিন ২১ জুন রবিবার সন্ধ্যা ৮ টা ৩ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।
তিনি আরও জানান, গ্রীসের স্বপ্ন দেখিয়ে আমার নিকট থেকে নেয়া টাকা দিয়ে এসে দেখি আমার জমিতে সে ভবন নির্মাণ করছে। আমি এলাকায় আসার পর থেকে কাদেরের সাথে আর দেখা হয়নি। এলাকাবাসী ও আমার স্বজনরাও তাকে খোঁজাখুঁজি করে পায়নি।
বাবার এ নির্যাতনের ঘটনা শোনে মোখলেছুর রহমানের পুত্র মো. উবায়দুর রহমান (২৩) বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে এক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। মামলা সূত্রে জানা যায়, গ্রীসে নেয়ার চুক্তিতে এ বছরের ৬ জানুয়ারি ২টি সাফকাওলা দলিলের মাধ্যমে কাদেরকে ৩৩.৭৫ শতাংশ লিখে দেন এবং তার স্ত্রী নাজমা বেগমের উপস্থিতিতে ৫লাখ টাকা দেন। কিন্তু ১১ মে জানতে পারেন তার বাবাকে গ্রীসে নেয়া হয়নি। তিনি লিবিয়ার জেলখানায় বন্দি রয়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে এ মামলা দায়ের করেন।
অপরদিকে একই গ্রামের মৃত জয়মত আলীর পুত্র মো. ওয়াহেদ আলী জানান, তার পুত্র আসাদ উল্লাহ উজ্জলকে গ্রীসে নেয়ার কথা বলে ১২লাখ টাকা নেন কাদের। কাদের বলছে, সেখানে গেলেই চাকুরি হবে। কোনো সমস্যা হবে না। আমার ছেলেটার ৩টা ছেলে আর ১টা মেয়ে। ওদেরকে রেখে সে গিয়েছিলো। কিন্তু তাকে অবৈধভাবে নিতে গিয়ে লিবিয়ার জেলহাজতে রয়েছে প্রায় ১বছর হলো। ওকে ছাড়িয়ে আনার জন্য কাদের আরও ১লাখ টাকা নিয়েছিলো। তাকে মুক্ত করতে পারে নাই, পরে এ টাকা ফেরত দিয়েছে। সে এখনো জেলখানায় বন্দি। আমার ছেলের মুক্তি চাই। একই গ্রামের আব্দুল লতিফ জানান, কাদের তার ভাতিজা মেহেদী হাসানকে ৯ মাস আগে গ্রীসে পাঠায়। এ সময় ১২লাখ টাকা নিয়ে ছিলো। সে এখন লিবিয়ার জেলহাজতে আটকে আছে। এখন সেখান থেকে মুক্তির জন্য আরও টাকা চায়, বলেছি ছেলেকে মুক্ত করে গ্রীসে নাও, তারপর টাকা দিবো। একই গ্রামের জয়মত আলীর পুত্র মো. জামাল মিয়া জানান, তার ভাতিজা উজ্জল আলীকে কাদের বিদেশে পাঠায়। সেখানে ১৮মাসের জেল হয়েছে, ৯মাস জেল খেটেছে আরও ৯মাস জেলে থাকতে হবে। এলাকাবাসী জানায়, এ গ্রামের আরও ৬জন বন্দিশালায় আটকে রয়েছে।
কাদেরের বাড়িতে গিয়েও তাকে ও তার স্ত্রীকে পাওয়া যায়নি। মুঠোফোনেও কল দিয়ে বন্ধ পাওয়া যায়। তবে মোখলেছুর রহমানকে বিদেশে নেয়ার জন্য তার ছেলে জমির দলিল করেছে এবং কিছু টাকা দিয়েছে বলে স্বীকার করেন কাদের মিয়ার মা নুরজাহান বেগম। তিনি আরও বলেন, আমার ছেলেকে কাউকে জোর করে নেয়নি। সবার অনয়-বিনয় করে গেছে। আমার ছেলে মোখলেছকে নিতে চেয়েছিলো। সেই তো পরে চলে আসছে। এলাকার অনেক মানুষ জেলহাজতে থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর