1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে চালক মানিক মিয়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে মামলা, যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১৫ বার পঠিত

গৌরীপুরে চালক মানিক মিয়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে মামলা, যুবদল-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

গৌরিপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের গৌরীপুরে চালক ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া (৪০) হত্যার ঘটনায় ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বৃহস্পতিবার রাতে গৌরীপুর থানায় মামলাটি করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেক মুন্সির ছেলে মো. সোয়েব মুন্সিকে। তিনি সম্প্রতি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন।

এদিকে, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোয়েব মুন্সির পাশাপাশি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান এবং গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ৩০ জুন গভীর রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মানিক মিয়াকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পশ্চিম দাপুনিয়া এলাকায় নিয়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় মানিক মিয়ার স্ত্রী ও ছেলেকে ঘটনাস্থলে ডেকে এনে তার স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোনে একটি ভিডিও বক্তব্য ধারণ করা হয়, যেখানে মানিককে মাদক ব্যবসায়ী হিসেবে বলতে বাধ্য করা হয়। পরে আহত অবস্থায় তাকে পরিবারের কাছে রেখে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
পরিবারের সদস্যরা রাতেই মানিক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং আজিবুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন এবং উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

ঘটনার পর গৌরীপুরজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর