1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে রেস্টুরেন্টের কর্মকর্তা খুন

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৮৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৫ জুলাই/২৬) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হাওয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের কর্মকর্তা আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) ছুরিকাঘাতে নিহত হন। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের আব্বাস আলী আকন্দের পুত্র। নিত্যদিনের জিনিসপত্র ক্রয় করে (বাজার) বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নিহতের পুত্র মাজহারুল ইসলাম আকন্দ আকাশ দেশের বহিশত্রুমুক্ত রাখতে কুমিল্লায় সীমান্ত পাহাড়ায় কর্মরত আছেন।
তিনি জানান, রোববার রাতে ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং পথরোধ করে। তাদেরকে আমার বাবা চিনে ফেলার কারণেই মূলত ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান। মৃত্যুর আগে আমার বাবা বলে গেছেন, দুর্বারচর পশ্চিমপাড়ার ৩জন ছিলো।
তিনি আরও জানান, ওরা (ছিনতাইকারীরা) বয়ড়া বাজার থেকে আসা অন্যকোনো লোককে আটক বা ছিনতাই করতে চেয়েছিলো। ভুলবশত আমার বাবাকে পথরোধ করে। পরে বুকে-পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘাতকদের একজন আমার বাবার মোবাইল থেকে আমাকে ফোন দেয়ার পর ১৩ সেকেন্ড হাই-হ্যালো করা হলেও কোনো কথা বলে নাই। এরপরে ওরা আমার বোন মাহিয়া আক্তার বৃষ্টিকে বাবার নাম্বার থেকে ফোন দেয়, তখন ওদের একজন বলেছে ‘আপনার বাবাকে আমি মারেনি, আরেকজন ছুরি মেরে দিয়েছে।’
এলাকাবাসী বলেন, তার ছেলে আকাশ সীমান্তে অতন্দ্র প্রহরী। দেশের নিরাপত্তায় জীবনবাজি রেখে কাজ করছে। অথচ নিজের এলাকাতেই নিরাপদ ছিলেন না তার বাবা। নৃশংসভাবে খুন হয়েছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়; আমাদের সমাজের আইন-শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এক গভীর প্রশ্ন তুলে ধরে? এছাড়াও এ ইউনিয়নে এ সপ্তাহে আরও একটি খুন হয়েছে। সাধারণ মানুষ পুরো নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, রাতে ঘটনাস্থলে আমরা গিয়েছি। জড়িতদের সনাক্ত করার কাজ চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে একই ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রাম থেকে বৃহস্পতিবার (২৫জুন/২৬) আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সড়কের গোলাম মোস্তফার পুত্র। এ ছাড়াও গৌরীপুর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক মিয়াকে গতবুধবার পিটিয়ে হত্যা করে। তিনি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের পুত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর