1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ও আলোচনা সভা

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ মাহফুজুর রহমান।

সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এ এফ এম শহীদুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা ও হুমায়ূন কবির খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব বিশ্বজিৎ ঘোষ, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম সরকার, যুবনেতা মোস্তফা কামাল, প্রভাষক মুহাম্মদ খায়রুল ইসলাম, সার্ভেয়ার এ কে এম রহমতুল্লাহ, অ্যাডভোকেট আজিজুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, জসিম উদ্দি, মাহফুজুল আলম, আজিজুল আরজু, আনিছুর রহমান স্বপন, সোহাগ মিয়া, আজিজুল হক সাগর, সাবেক ছাত্রনেতা ইনজেমামুল হক হৃদয়, খোকন মিয়া, মিরাজ মিয়া, আব্দুল হেলিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আমির হোসেন, আকিব মিয়া, সাদ্দাম হোসেন ও আব্দুর রাশিদ।

এ ছাড়া বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও ময়মনসিংহ জেলা আইন ছাত্রফোরামের সদস্যসচিব মশিউর রহমান রবিন, খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ রিফাত হোসেন, শাহিন আলম, জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয় ও আমিনুল ইসলাম খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর