
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ নম্বর সিধলা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বালিজুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনে অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুল আজিজ মন্ডল, একেএম আব্দুল্লাহ, শফিকুল ইসলাম তালুকদার, তানজিন চৌধুরী লিলি, আফরোজা আক্তার সোমা, শাহ ওবায়দুর রহমান সুমন, অ্যাডভোকেট আবু জাফর মো. রাশেদ মিলন।
এছাড়াও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক (ভিপি শামছু), জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে গঠনমূলক বক্তব্য দেন। তারা তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো সম্মেলনস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।