1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বাংলাদেশের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব”—প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

তিনি বলেন, “দেশকে জনগণের কল্যাণমুখী করে গড়ে তুলতে হলে নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের এই দিনের অঙ্গীকার হোক দেশ ও মানুষের জন্য কাজ করা। মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব।”

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিকেল ৫টায় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সভাস্থল থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর