1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

কালোজিরা ও সজিনা পাতার মিশ্রণে গো-খাদ্যে নতুন দিগন্ত, সাফিনা সাইলেজের উদ্ভাবনী উদ্যোগ

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

কালোজিরা ও সজিনা পাতার মিশ্রণে ভুট্টার সাইলেজ তৈরি করে গো-খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন ময়মনসিংহের গৌরীপুরের তরুণ উদ্যোক্তা শামীম হোসেন আলভী। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে গো-খাদ্যের সংকট মোকাবিলায় ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়ে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান ‘সাফিনা সাইলেজ’।

মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে প্রতিষ্ঠানটির উদ্যোগে সাইলেজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন। তিনি বলেন, সাইলেজ তৈরিতে সজিনা পাতা ও কালোজিরার ব্যবহার এবারই প্রথম দেখলেন। তাঁর মতে, এসব উপাদানের সংযোজন এ খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সজিনা পাতায় বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। অন্যদিকে কালোজিরাও পরিচিত একটি উপকারী উপাদান। সঠিক পুষ্টি ব্যবস্থাপনার সঙ্গে এসব উপাদানের ব্যবহার গবাদিপশুর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

জানা যায়, ২০২২ সালে গৌরীপুর উপজেলার মামুদনগর এলাকায় ১৭ একর জমি লিজ নিয়ে ভুট্টা চাষের মাধ্যমে যাত্রা শুরু করেন শামীম হোসেন আলভী। ভুট্টা রোপণের প্রায় ৮০ থেকে ৯০ দিনের মধ্যে গাছ সাইলেজ তৈরির উপযোগী হলে ক্ষেত থেকে সংগ্রহ করে খামারেই যন্ত্রের সাহায্যে প্রক্রিয়াজাত করা হয়। পরে বিশেষ পদ্ধতিতে প্যাকেটজাত করে ‘সাফিনা সাইলেজ’ নামে বাজারজাত করা হয়।

প্রতিষ্ঠানটির উৎপাদিত ভুট্টার সাইলেজ প্রতি প্যাকেট খুচরা ৫৫০ টাকা এবং পাইকারি ৫২৫ টাকা দরে বিক্রি করা হয়। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্য সরবরাহ করা হচ্ছে।

উদ্যোক্তা আলভী জানান, গবাদিপশুর খাদ্য হিসেবে সাইলেজের চাহিদা থাকায় ২০২২ সালে প্রথমবার ভুট্টা চাষ করে ছয় মাসের মধ্যেই তাঁর ১২ লাখ টাকার বিনিয়োগ উঠে আসে। এরপর থেকে উৎপাদন ও বাজার সম্প্রসারণে কাজ করছেন তিনি।

চলতি বছর সাইলেজ উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে ৬৮ একর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। স্থানীয় খামারিদের চাহিদা পূরণের পাশাপাশি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে সাইলেজ বিক্রি করছেন তিনি। বর্তমানে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫ টন সাইলেজ বিক্রি হচ্ছে বলে জানান উদ্যোক্তা।

শুধু সাইলেজ উৎপাদন ও বিপণন নয়, খামারিদের দক্ষতা বৃদ্ধিতেও কাজ করছেন শামীম হোসেন আলভী। তাঁর দাবি, ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৩ হাজার খামারিকে সাইলেজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এর মাধ্যমে খামারিদের মধ্যে আধুনিক গো-খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করছেন।

সাফিনা সাইলেজের মান ও কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কয়েকজন খামারি। কেন্দুয়ার জান্নাত ডেইরি অ্যান্ড ফ্যাটেনিংয়ের পরিচালক রোকন বলেন, অনেক উদ্যোক্তা পণ্যের গুণগত মানের চেয়ে ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দেন। তবে সাফিনা সাইলেজের ক্ষেত্রে মান বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁর খামারের পশু এ সাইলেজ আগ্রহের সঙ্গে খায়।

গৌরীপুর পৌর শহরের খামারি মীম বলেন, বোরো মৌসুমে জমিতে ধান চাষ হওয়ায় গবাদিপশু মাঠে চরানোর সুযোগ কমে যায়। এ সময় ঘাসের সংকটও দেখা দেয়। তখন পশুর খাদ্যের চাহিদা পূরণে শামীমের খামার থেকে সাশ্রয়ী মূল্যে সাইলেজ কিনে থাকেন তিনি।

উদ্যোক্তা শামীম হোসেন আলভী বলেন, দেশের বিভিন্ন এলাকার বড় বড় খামারি অনলাইনে অর্ডার করলে তাঁদের কাছে সাইলেজ পৌঁছে দেওয়া হয়। আবার অনেকে সরাসরি খামারে এসে পণ্য কিনে নিয়ে যান। মানসম্মত গো-খাদ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

তিনি আরও জানান, সাফিনা সাইলেজের প্যাকেটজাত পণ্যের ঘোষিত সংরক্ষণকাল দুই বছর ছয় মাস। এ সময়ের আগেই পণ্য নষ্ট হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা পরিবর্তন করে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়।

স্থানীয়ভাবে গো-খাদ্যের সংকট মোকাবিলা, কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করা, খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সাফিনা সাইলেজের এ উদ্যোগ প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর