1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

ঢাকা প্রতিনিধি:

পোশাকশ্রমিকদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাদের একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এবং সাবেক দুই অতিরিক্ত আইজিপিসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

গত ৩ নভেম্বর রাজধানীর মিরপুরের কালশী-পূরবী মোড়ে ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানার সামনে সহিংসতা এবং ডিএমপির কনস্টেবল সালমানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৯ জনকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজ, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের ১৬টি গ্রুপের অডিও বার্তা বিশ্লেষণ করে একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষকে কাজে লাগিয়ে গুজব ছড়ানো, বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় জড়ো করা এবং সহিংসতা উসকে দেওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তে উঠে এসেছে।

ডিবির দাবি, ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানাটি ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির মালিকানাধীন ছিল। পরবর্তী সময়ে তিনি কাগজে-কলমে সরে দাঁড়ালেও কারখানাটির নিয়ন্ত্রণ পাঁচ সদস্যের একটি সিন্ডিকেটের হাতে যায়। ওই সিন্ডিকেটে সাবেক দুই অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম ও আবু হাসান মুহম্মদ তারিক ছাড়াও আতিকুল ইসলামের শ্যালক নুরুল ইসলাম, শফিকুল ইসলাম ও মুশতাক আহমেদের নাম রয়েছে বলে জানিয়েছে ডিবি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তাঁর ভাগিনা আলিফ মোল্লা, সাবেক দুই অতিরিক্ত আইজিপি, মহানগর উত্তর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আক্তার রনি এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ কয়েকজন আন্দোলনে অর্থায়ন ও নেপথ্যে ইন্ধন দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় জড়িত শীর্ষ পরিকল্পনাকারী ও অর্থদাতাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

১৬টি গোপন গ্রুপে যোগাযোগ

তদন্তসংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন থেকে অন্তত ১৬টি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের সন্ধান পাওয়া গেছে। ‘চেতনা মুক্তিযুদ্ধ’, ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’, ‘ঢাকা জেলা গেরিলা ৭১’, ‘হাসু আপার বাংলা’, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ গেরিলা’সহ বিভিন্ন নামে এসব গ্রুপ পরিচালিত হতো। গ্রুপগুলোতে নাশকতার পরিকল্পনা ও নির্দেশনা আদান-প্রদান করা হতো বলে দাবি তদন্তকারীদের।

ডিবির ফরেনসিক টিম মুছে ফেলা কিছু বার্তা, অডিও ও ছবি উদ্ধার করেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছবি পাঠালে মিলত অর্থ

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মিছিল-সমাবেশে অংশ নেওয়া কিংবা সহিংসতার ছবি ও ভিডিও ধারণ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হতো। এসব ছবি দেখে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগিনা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লা অর্থ পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। গত ১ নভেম্বর পল্লবীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ধারণ করে সংশ্লিষ্টদের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে কক্সবাজারের যুবলীগ নেতা মুয়াজ্জেম শাহরিয়ার নেওয়াজের বিরুদ্ধে।

এ ছাড়া পঞ্চগড়, কক্সবাজার ও নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় এনে আন্দোলনে যুক্ত করার তথ্য পেয়েছে ডিবি। পঞ্চগড় কলেজ ছাত্রলীগের নেতা নাহিদ হাসানও মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি।

গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগ

তদন্তকারীদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুরে দুজন পোশাকশ্রমিকের মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। ডিবির দাবি, খবরটি ছিল ভুয়া। এ ধরনের গুজব ছড়িয়ে সাধারণ শ্রমিকদের উত্তেজিত করে রাস্তায় নামানোর চেষ্টা করা হয়। আওয়ামী লীগ নেতা আক্তার রনির বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে।

কনস্টেবল সালমানের ওপর হামলায় গ্রেপ্তার ৮

গত ৩ নভেম্বর কালশী মোড়ে কনস্টেবল সালমানকে ঘিরে হামলার ঘটনায় বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন আশিক জুলহাস, আরাফাত ইসলাম জিসান, মো. রশিদ আলী, সোহেল রানা, মিলন বাবু, আনারুল ইসলাম, মো. রানা ও মনছুর আলী।

এর আগে ১ নভেম্বর গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে আলিফ মোল্লা ও জুয়েল মোল্লার সরাসরি যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাঁদের হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে অর্থ লেনদেনের একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে বলে দাবি পুলিশের।

এদিকে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার করা অডিও বার্তায় দূর থেকে ফোনের মাধ্যমে মাঠপর্যায়ের লোকজনকে নির্দেশনা দেওয়ার তথ্য রয়েছে। একটি অডিওতে গ্রেপ্তার হওয়া নাহিদকে নির্দিষ্ট স্থানে জড়ো হওয়ার আহ্বান জানাতে শোনা যায় বলে দাবি তদন্তকারীদের।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং তদন্তের চূড়ান্ত ফলাফল স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর