1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল কোথায়?

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরের পাহাড়-সমতল-সহ সিকিম। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলির তথ্য অনুযায়ী ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূস্তর থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। দার্জিলিং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। নেপালের কোশি প্রদেশের ৫ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।

ভারতের ভূ-গবেষক মধুসূদন কর্মকার জানান, পুরো হিমালয় অঞ্চল ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জোন সিক্স-এ রয়েছে। হিমালয় ও তার পাদদেশ ইন্ডিয়ান প্লেটের উপর রয়েছে। এর ঠিক বিপরীতে রয়েছে ইউরেশিয়ান প্লেট। প্রতি বছর ইন্ডিয়ান প্লেট পাঁচ সেন্টিমিটার করে উত্তরে ইউরেশিয়ান প্লেটকে ঠেলছে। ওই ধাক্কার ফলে বিপদ ঘনীভূত হচ্ছে।

ভারতের উত্তরাংশ ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরের সমতলের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কম্পন অনুভূত হয়েছে।মানচিত্র দেখুন

আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। ভোররাতে ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকেই ঘুম ভাঙতে বাইরে বেড়িয়ে আসে। তবে ঘুমের মধ্যে বেশির ভাগ মানুষই কম্পনের টের পায়নি।

এছাড়াও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল পশ্চিম সিকিমের গ্যালশিং জেলার ইউকসোম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর