1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূজামণ্ডপগুলোতে মিষ্টি উপহার ও আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার রাতে গৌরীপুর পৌর শহরে গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা পৌর শহরের পূজামণ্ডপ পরিদর্শন করে মিষ্টি উপহার ও আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় পূজা দেখতে আসা দর্শনার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে সার্বিক খোঁজখবর নেন বিএনপির এই নেতারা।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, গৌরীপুর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আর সেই সম্প্রীতির জন্যই আমরা মণ্ডপে মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। এবার খুব উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব উযাপিত হচ্ছে। কেউ যেন এই উৎসবকে করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।

গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল বলেন, আমাদের এখানে যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। শারদীয় উৎসবে আমরা মÐপে মÐপে মিষ্টি নিয়ে গেছি, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। শারদীয় দুর্গোৎসব যেন সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারেন, সেজন্য আমরা বন্ধুর মতো হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছি।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমল সরকার বলেন, শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করতে প্রশাসন, রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের মণ্ডপে এসে শুভেচ্ছা বিনিময় করছেন। তবে যুবদল নেতা পাপ্পু ও বিএনপি নেতা জুয়েল মিষ্টি নিয়ে এসে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা করেছেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকদেলের সভাপতি মো. শহীদুল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হাসান রাহাত, সহ সাধারণ সম্পাদক মোকছেদুল মোমেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম হাসান বাবু, সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জ হোসেন শাকিল, যুবদল নেতা আব্দুল হান্নান তালুকদার, মো. আব্দুল্লাহ, শিপন মুন্সী, জহিরুল ইসলাম রমজান, সোহাগ মিয়া প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর